চাকরি ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৬:২২ পিএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন শেষ ২১ অক্টোবর

চাকরি ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৬:২২ পিএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন শেষ ২১ অক্টোবর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি গ্রুপ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে ইন্টারনাল অডিটর পদে জনবল নিয়োগ দেবে। গত ১২ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টারনাল অডিটর পদে জনবল নেওয়া হবে। তবে এ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করা হয়নি। আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

ইন্টারনাল অডিটর পদে আবেদনের জন্য প্রার্থীর কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, নিয়ন্ত্রণমূলক কমপ্লায়েন্স এবং ঝুঁকিভিত্তিক নিরীক্ষা বা রিস্ক-বেজড অডিটসংক্রান্ত অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।

চাকরির ধরন, কর্মস্থল ও বেতন

এটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় ব্যাংকের কার্যালয়ে কাজ করতে হবে। এ পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন করার নিয়ম ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ অক্টোবর ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ ২০২৬

প্রতিষ্ঠানের নাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। পদের নাম ইন্টারনাল অডিটর। বিভাগ গ্রুপ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতা ২ থেকে ৬ বছর। চাকরির ধরন পূর্ণকালীন। কর্মস্থল ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আবেদন শুরুর তারিখ ১২ অক্টোবর ২০২৬ এবং শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে।

কালের আলো/এসএ

Link copied!