Kaler Alo
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের চীন সফরের পর বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০২:৩৫ পিএম

নতুন বছরে নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬, ০২:৩৫ পিএম

নতুন বছরে নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

অভিনয়ে প্রায় তিন দশকের অভিজ্ঞতা। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পরিচয়ে সামনে আসতে চান অভিনেত্রী দীপা খন্দকার। অভিনয়ের পাশাপাশি পরিচালনায় নাম লেখানোর পরিকল্পনা করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তাঁর।

সম্প্রতি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ ফাতেমা ফুপু চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন দীপা। চরিত্রটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে ‘জাতীয় ফুপু’ বলেও আখ্যা দিয়েছেন।

দুই-তিনটি নাটক পরিচালনার ভাবনা
সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হয়ে নিজের পরিচালনার পরিকল্পনার কথা জানান দীপা খন্দকার। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

পরিচালনায় আসার পরিকল্পনা নিয়ে দীপা বলেন, ‘অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে ইদানীং মনে হচ্ছে দুই-তিনটি নাটক পরিচালনা করতে পারলে মন্দ হবে না। গভীরভাবে ভাবছি, সবকিছু মিলে গেলে নতুন বছরেই পরিচালক হিসেবে আমার অভিষেক হবে।’

দুই ঘণ্টায় বদলে গিয়েছিল চরিত্র
পডকাস্টে অভিনয়জীবনের নানা অজানা অভিজ্ঞতাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। বর্তমানে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। জানা গেছে, ধারাবাহিকটিতে রোজী সিদ্দিকী যে চরিত্রে অভিনয় করছেন, শুরুতে সেই চরিত্রে দীপার অভিনয়ের কথা ছিল।

অন্যদিকে, বর্তমানে দীপা যে চরিত্রে অভিনয় করছেন, সেটিতে আগে ছিলেন সুমাইয়া শিমু। চোখের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে সরে দাঁড়ান শিমু। এরপর পরিচালকের অনুরোধে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রের জন্য প্রস্তুত হয়ে অভিনয়ে নামেন দীপা।

পডকাস্টে ক্যারিয়ারের এমন নানা অভিজ্ঞতা ও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

কালের আলো/আইআরকে/জেএন

Link copied!