Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৮:১৭ পিএম

চাঁদ-বৃহস্পতির বিরল সংযুতি, ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৮:১৭ পিএম

চাঁদ-বৃহস্পতির বিরল সংযুতি, ক্যামেরায় ধরা পড়ল দৃশ্য

ভোরের আকাশে চাঁদ ও বৃহস্পতি গ্রহের বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো বিশ্ববাসী। পৃথিবী থেকে দেখতে চাঁদ ও বৃহস্পতিকে প্রায় পাশাপাশি অবস্থানে দেখা যায়। এই আকর্ষণীয় দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন জোবায়ের কাওলিন।

ফেসবুক পোস্টে জোবায়ের জানান, ভোরের আকাশে চাঁদ ও বৃহস্পতিকে একে অপরের খুব কাছাকাছি দেখা গেছে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এ ধরনের ঘটনাকে ‘সংযুতি’ বা ‘কনজাংশন’ (Conjunction) বলা হয়। তবে এবারের ঘটনাটি ছিল বিশেষ আকর্ষণীয়। কারণ, আকাশে চাঁদ ও বৃহস্পতির মধ্যে কৌণিক ব্যবধান ছিল মাত্র ১০ আর্কমিনিট।

মাত্র ১০ আর্কমিনিট ব্যবধান
জোবায়েরের ব্যাখ্যা অনুযায়ী, এক আর্কমিনিট হলো এক কৌণিক ডিগ্রির ৬০ ভাগের এক ভাগ। অর্থাৎ, বৃহস্পতিকে চাঁদের খুব কাছাকাছি অবস্থানে দেখা গেছে। ব্যবধানটি ছিল চাঁদের আকাশে দৃশ্যমান ব্যাসের প্রায় এক-তৃতীয়াংশের সমান।

পৃথিবী থেকে এমন কাছাকাছি মনে হলেও বাস্তবে চাঁদ ও বৃহস্পতির মধ্যে দূরত্ব বহু কোটি কিলোমিটার। মহাকাশে তাদের নিজ নিজ কক্ষপথে অবস্থানের কারণে পৃথিবী থেকে একই দৃষ্টিসীমায় এমন দৃশ্য তৈরি হয়। ফলে মনে হয়, দুটি মহাজাগতিক বস্তু যেন একে অপরের পাশে চলে এসেছে।

৩ নভেম্বর ভোরে ধারণ করা হয় ছবি

জোবায়ের কাওলিনের ফেসবুক পোস্ট

জোবায়ের কাওলিন জানান, গত বছরের শেষ দিক থেকেই তিনি এই মহাজাগতিক ঘটনার বিষয়ে সবাইকে জানিয়ে আসছিলেন। অবশেষে ৩ নভেম্বর ভোর ৩টা ৩৯ মিনিটে চাঁদ ও বৃহস্পতির কাছাকাছি অবস্থানের মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেন তিনি।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অনেকেই এমন বিরল মহাজাগতিক দৃশ্য নিয়ে আগ্রহ ও কৌতূহল প্রকাশ করেছেন। জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহী মানুষের কাছেও এ ধরনের ঘটনা বিশেষ আকর্ষণের বিষয়। সূত্র: জোবায়ের কাওলিনের ফেসবুক পোস্ট

কালের আলো/এসএ/এসএআর

Link copied!