Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:১১ পিএম

সারের জন্য ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:১১ পিএম

সারের জন্য ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের জন্য সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেওয়া এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে বিশেষ টাস্কফোর্স, মোবাইল কোর্ট ও দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

সার নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজরদারি
সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান আন্তর্জাতিক বাজারে সারের দামের ওঠানামার প্রেক্ষাপটে চলতি অর্থবছরে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে সরকারের মোট ভর্তুকির পরিমাণ জানতে চান। একই সঙ্গে পিক সিজনে মাঠপর্যায়ে ডিলার ও মজুতদারদের কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অপতৎপরতা বন্ধে মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং ব্যবস্থা সম্পর্কে জানতে চান তিনি। এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সরাসরি কৃষকের ডিজিটাল কৃষক কার্ডের ভিত্তিতে ন্যায্যমূল্যে সার ও প্রত্যয়িত বীজ বিতরণে জাতীয় সমন্বিত পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন করেন সংসদ সদস্য।

খোলা হয়েছে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম
জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সার সরবরাহ ও বিক্রির পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

৬৪ জেলায় দায়িত্বে ৬৪ কর্মকর্তা
কৃষিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে কৃষি মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিও সার ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছে। মাঠপর্যায়ে সার সরবরাহ, মজুত ও বিতরণে অনিয়ম কিংবা সংকটের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

ডিজিটাল কৃষক কার্ডে সার ও কৃষি উপকরণ
কৃষকদের জন্য সরকার ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে বলেও সংসদে জানান কৃষিমন্ত্রী। এ কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃষকদের সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও এ কর্মসূচির আওতায় রাখা হয়েছে। সরকারের এসব উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রাখা, সার সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায়ের প্রবণতা ঠেকানোর লক্ষ্য রয়েছে।

কালের আলো/এসএ/এমএসআইপি
 

Link copied!