Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:০২ পিএম

আন্তালিয়ায় বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কূটনৈতিক ব্যস্ততা

কূটনৈতিক প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৭:০২ পিএম

আন্তালিয়ায় বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কূটনৈতিক ব্যস্ততা

এক মঞ্চে বিশ্বের প্রভাবশালী নেতারা। জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক পর্দা ওঠার আগেই তুরস্কের আন্তালিয়ায় সেই আন্তর্জাতিক মিলনমেলায় যোগ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। কপ-৩১ ঘিরে এই সাক্ষাৎপর্বে বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি পেয়েছে বিশেষ গুরুত্ব।

  • কপ-৩১-এর উদ্বোধনের আগে এক লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতারা
  • সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক
  • আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি

সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে তারেক রহমান
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

লিডার্স লাউঞ্জে জারদারি-পেজেশকিয়ান-আল-শারা
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে লিডার্স লাউঞ্জে সমবেত হন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা। সেখানেই একে একে বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সাক্ষাৎকারীদের তালিকায় ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। এ ছাড়া কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, ওআইসির মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান এবং মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফানের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বিশ্বমঞ্চে জলবায়ু কূটনীতির গুরুত্বপূর্ণ পর্ব
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে কপ-৩১। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন পথ খুঁজে বের করাই এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক
আন্তালিয়া সফরে কেবল সম্মেলনে অংশগ্রহণ নয়, বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদারেও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এসব আলোচনায় পারস্পরিক স্বার্থ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র গুরুত্ব পেতে পারে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

কালের আলো/জেএন/এমকে

Link copied!