Kaler Alo
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৬:৫৭ পিএম

পাহাড়ে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০৬:৫৭ পিএম

পাহাড়ে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন আরও ৪৯০ জন। এ ছাড়া অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায় ও অবৈধ অস্ত্র ব্যবহারের একাধিক ঘটনার তথ্য সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পাঁচ বছরে আহত ৪৯০ জন
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ৯৭ বার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে বসবাসরত বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলো ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর ওপর এবং ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে। একই সময়ে সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে ২৯৭টি অপহরণ এবং ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের তথ্যও সংসদে তুলে ধরেন তিনি।

চলছে ‘অপারেশন উত্তরণ’
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে।

দুর্গম পাহাড়ে যৌথ অভিযান
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংসেও অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহযোগিতা নিয়ে হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।

চাঁদাবাজি ও অস্ত্র চোরাচালান ঠেকাতে নজরদারি
পাহাড়ে জোরপূর্বক চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও অন্যান্য আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে।

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি শনাক্ত করছে বলে জানান তিনি।

অভিযানে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের তথ্য
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, পাহাড়ে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডার ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কালের আলো/এসএ/এমএসআইপি
 

Link copied!