Kaler Alo
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৫:০৮ পিএম

সবার আগে ঢাকায় পৌঁছাল বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৫:০৮ পিএম

সবার আগে ঢাকায় পৌঁছাল বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান

আর মাত্র তিন দিন পর শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম আসর সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচকে সামনে রেখে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবার আগে ঢাকায় পৌঁছেছে ভুটান ফুটবল দল।

সোমবার (২  নভেম্বর ) দুপুরে বাংলাদেশে এসে পৌঁছায় ভুটানের খেলোয়াড় ও কর্মকর্তারা। তবে ঢাকায় পৌঁছানোর দিন কোনো অনুশীলন সেশন রাখেনি দলটি। আগামীকাল থেকে মাঠের অনুশীলন শুরু করার কথা রয়েছে তাদের।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয়টি দেশ অংশ নিচ্ছে। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের আসরে খেলতে পারছে না নেপাল। ফলে দক্ষিণ এশিয়ার ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা।

ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু আসর
আগামী ৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই দুই দলেরই মঙ্গলবার (৩ নভেম্বর )  ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকারী দলগুলোর মধ্যে ভুটানই প্রথম বাংলাদেশে এসেছে।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভুটান। নিজেদের মাঠে দর্শকদের সামনে প্রথম ম্যাচ খেলতে নামার আগে প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে স্বাগতিকরা।

জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন
এদিকে সাফকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। আজ বিকেলে জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের।

তবে মঙ্গলবার (৩ নভেম্বর ) থেকে জাতীয় স্টেডিয়ামের দায়িত্ব সাফের ম্যাচ কমিশনারের তত্ত্বাবধানে চলে যাবে। এ কারণে ওই দিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারবে না বাংলাদেশ দল। বিকল্প ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করতে হবে স্বাগতিকদের।

গত বছর ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক স্মৃতিও বেশ ইতিবাচক। গত বছর ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলার আগে ঢাকায় ভুটানকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। সংস্কারকাজ শেষে ওই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় স্টেডিয়ামে নতুন করে ফুটবল ফিরেছিল। সেই ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ।

উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোলটিও ভুটানের বিপক্ষেই করেছিলেন হামজা চৌধুরী। এবার সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেও সেই ভুটানই বাংলাদেশের প্রতিপক্ষ। ফলে আগের জয়ের আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইবে স্বাগতিক দল।

কালের আলো/এসএ/টিসি
 

Link copied!