কবি রওশন ইয়াজদানী'র স্মরণ সভা অনুষ্ঠিত

কবি রওশন ইয়াজদানী'র স্মরণ সভা অনুষ্ঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসর এর আয়োজনে কবি রওশন ইয়াজদানী'র ৫৯ তম মৃত্যু দিবস উপলক্ষে স্মরণ সভা করেছে সংগঠনটি। কেন্দুয়া প্রেস ক্লাব প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। কেন্দুয়া প্রেস ক্লাব এর সভাপতি, কেন্দুয়া লোকজ সাহিত্য আসর এর আহ্বায়ক, মোঃ সেকুল ইসলাম খান এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, শাহ্ আলম তালুকদার গীতাথেকে পাঠ করেন পালানাট্যকার রাখল বিশ্বাস।

কেন্দুয়া উপজেলা মেডিয়া ক্লাবের সভাপতি, চারণ সাংবাদিক কবি সমরেন্দ্র বিশ্বশর্মা'র সঞ্চালনায় অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গীতিকবি আবদুল হাই সেলিম, কেন্দুয়া উপজেলা জাসাসের আহ্বায়ক, গোলাম মোস্তাফা ভূইয়া হাবুল। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, রওশন ইয়াজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির।

বিদ্যাবল্লভ রোজবাড কিন্ডারগার্টেন এর পরিচালক সালেহীন, প্রয়াত কবি রওশন ইয়াজদানীর দৌহিত্র মিজানুর রহমান ইয়াজদানী প্রমুখঃ। এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধ, কবি, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক,গীতিকার, সংগ্রাহক বৃন্দ সহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এ

সময় কবির লেখা গান পরিবেশন করেন,বেতার শিল্পী উলিউল্লাহ হক। কবি রওশন ইয়াজদানী কাব্যগ্রন্থ অবলম্বনে, বান্দলান জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক মোঃ লুৎফর রহমান পরিচালিত ও ছাত্র- ছাত্রী পরিবেশিত বিশেষ অনুষ্ঠান। খাতামুন নাবীঈন কাব্য পাঠ, চিনু বিবির পুথি পাঠ, বেজনী মেয়ের কলা কৌশল প্রদর্শন, কৃষাণ কৃষাণী বৈশাখী ঝড় নৃত্য পরিবেশন করা হয়।

কালের আলো/এম/এএইচ

Link copied!