কুটনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০১:১৯ পিএম

ওআইসি সম্মেলন শেষে নাজাফে হযরত আলীর মাজারে হুমায়ুন কবির

কুটনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০১:১৯ পিএম

ওআইসি সম্মেলন শেষে নাজাফে হযরত আলীর মাজারে হুমায়ুন কবির

ইরাকের পবিত্র নগরী নাজাফে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)-এর পবিত্র মাজার ও ঐতিহাসিক মসজিদ জিয়ারত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার পর ইরাক সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেশটি সফর করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সফরের অংশ হিসেবে তিনি নাজাফ নগরীতে যান। সেখানে হযরত আলী (রা.)-এর পবিত্র মাজার ও ঐতিহাসিক মসজিদ জিয়ারত করেন।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!