Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:২৬ পিএম

হাদি খুন, নদিয়া থেকে গ্রেপ্তার আরও এক, ফের সাফল্য বেঙ্গল STF-র

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:২৬ পিএম

হাদি খুন, নদিয়া থেকে গ্রেপ্তার আরও এক, ফের সাফল্য বেঙ্গল STF-র

আবারও সাফল্য পশ্চিমবঙ্গ পুলিশের STF-এর। বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার আরও একজন। শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ফিলিপ সাংমা নামে আরও একজনকে।

এই ঘটনায় আগেই ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে STF। তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় যে তথ্য সামনে আসে, তার সূত্র ধরেই গ্রেপ্তার করা হয়েছে ফিলিপ সাংমা নামে বাংলাদেশি এক দালালকে। সীমান্তেই কাজ করেন তিনি।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে STF। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত ফিলিপ সাংমা টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন দীর্ঘদিন ধরেই। হাদি ওসমানের খুনের পরে বাংলাদেশ পুলিশের চাপ বাড়তে থাকায় তিনি ওই সীমান্ত দিয়েই ভারতে পালিয়ে আসেন। পরে ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ রেখে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু ফয়সালরা গ্রেপ্তার হওয়ায় চাপ বাড়ে।

বাংলাদেশে নির্বাচনের আগে ‘ইনকিলাব মঞ্চ’-র অন্যতম মুখ ও জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়েছিল বাংলাদেশ। গত ১২ ডিসেম্বর নমাজের পরে ঢাকার পুরোনো পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দু’জন আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।

হাদির মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। হাদির মৃত্যুর পরেই উত্তাল হয় বাংলাদেশ। জায়গায় জায়গায় অশান্তির ভয়াবহ ছবি দেখা যায়। সেই ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে আরও একজন গ্রেপ্তার।

কালের আলো/এম/এএইচ

Link copied!