হিলি সংবাদদাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৩:৫৯ পিএম

হিলিতে যাত্রী পারাপার বাড়ায় ফিরেছে লাগেজ শ্রমিকদের কর্মচাঞ্চল্য

হিলি সংবাদদাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৩:৫৯ পিএম

হিলিতে যাত্রী পারাপার বাড়ায় ফিরেছে লাগেজ শ্রমিকদের কর্মচাঞ্চল্য

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার বাড়ায় ব্যস্ততা বেড়েছে। এতে দীর্ঘদিন আয়-রোজগারে সংকটে থাকা চেকপোস্টের লাগেজ শ্রমিকদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

শ্রমিকরা জানান, দীর্ঘ সময় ধরে যাত্রী সংখ্যা কম থাকায় তাদের কাজও কমে গিয়েছিল। ফলে আয়-রোজগার কমে অনেক শ্রমিককে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। বর্তমানে যাত্রী পারাপার বাড়ায় আবারও কাজের সুযোগ তৈরি হয়েছে। এতে সংসারের খরচ চালাতে পারছেন তারা।

আব্দুর রহমান নামের এক লাগেজ শ্রমিক বলেন, যাত্রী কমে যাওয়ায় দীর্ঘদিন তাদের আয়-রোজগার কম ছিল। কাজ না থাকায় অনেকেই পরিবার নিয়ে কষ্টে দিন কাটিয়েছেন। এখন যাত্রী বাড়ায় কাজও বেড়েছে। ফলে আবার কাজ করে সংসার চালাতে পারছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া বলেন, আগের তুলনায় যাত্রী পারাপার বেড়েছে। যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নজরদারি রাখছে।

যাত্রী পারাপার স্বাভাবিক হওয়ায় শুধু ইমিগ্রেশন চেকপোস্ট নয়, এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মব্যস্ততাও বেড়েছে।

কালের আলো/এমএসআইপি

Link copied!