ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত চার শ্রমিকরা হলেন, গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫) ও হৃদয় মিয়া (১৫), ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।
পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রওনা হয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে শ্বাসরোধে তাদের মৃত্যু হতে পারে। তবে সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। উদ্ধারকাজ শেষে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে।
কালের আলো/এসআর/এএএন
