Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৮:৩৬ পিএম

পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন ১৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৮:৩৬ পিএম

পুলিশ প্রশাসনে বড় পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন ১৪ কর্মকর্তা

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, যুগ্ম পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

দুটি প্রজ্ঞাপনের একটিতে আটজন এবং অন্যটিতে ছয়জন কর্মকর্তার বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে আট কর্মকর্তার বদলি

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ অধিদপ্তর থেকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরে টিআর পদে থাকা পুলিশ সুপার এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার)-কেও পুলিশ স্টাফ কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ অধিদপ্তরে টিআর পদে থাকা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএমকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, একই শাখার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবাকে নৌপুলিশের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তার পদায়ন

দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, যুগ্ম পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এতে এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি পদে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে থাকা অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পদে বদলি করা হয়েছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

Link copied!